আসাদুজ্জামান তালুকদার: | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটা নাগাদ ন্যাশনাল চিলড্রেন্স টান্সফোর্স এর আয়োজনে এক ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালন করেন নেত্রকোণা জেলার ন্যাশনাল চিলড্রেন্স টাক্সফোর্স এর সাংগঠনিক সম্পাদক পারসা ইফরীত চৌধুরী।
পারসা ইফরীত নেত্রকোণা বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণীর শিক্ষার্থী।গার্লস টেকওভার’ ইয়েস বাংলাদেশ, ইয়ুথ ফরচেঞ্জ, আইন ও সালিশ কেন্দ্র এবং প্ল্যান ইন্টারন্যাশনালের বৈশ্বিক কার্যক্রমের আওতায় এ কর্মসূচীর মাধ্যমে এক কিশোরী, কন্যা ও শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়।
যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণের সে অঙ্গীকারবদ্ধ হয়। জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ‘ন্যাশনাল চিলড্রেন্স টাক্স ফোর্স’ (এনসিটিএফ) এ লক্ষ্যে কাজটি করে যাচ্ছে। নেত্রকোণা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান তার কার্যালয়ের এক ঘন্টার জন্য দায়িত্ব হস্তান্তর করেন এবং তাকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান।
এক ঘন্টার জন্য দায়িত্ব নিয়ে এনসিটিএফ এর নেত্রকোণার সাংগঠনিক সম্পাদক পারসা ইফরীত চৌধুরী বলেন, আমাদের দেশে বড় বড় জায়গায় নারীরা রয়েছেন। নারীরা যদি বড় বড় পর্যায়ে আসতে পারে তাহলে তারা পুরুষের সমানভাবে দায়িত্ব পালন করতে পারবে।
এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, কন্যা সস্তান প্রতিনিধি হিসেবে আমার পদটি কিভাবে দেখবে, কি দায়িত্ব পালন করবে এবং কন্যারা কতটুকু সফল হতে পারে এটি দেখার জন্য এনসিটিএফ এর আয়োজনে এ কাজটি করেছি।
এতে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সভাপতি গাজী মিতিলা সহ-সভাপতি সাবিত ইবনে সাইদ, সাধারণ সম্পাদক আদিব রহমান, শিশু গবেষক জাইয়ান নওয়ার চৌধুরী এবং ইয়েস বাংলাদেশের জেলা ভলান্টিয়ার মোঃ আলমগীর হোসেন, ও রনি আক্তার। এছাড়া অনুষ্ঠানে অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com