আসাদুজ্জামান তালুকদার : | রবিবার, ০৮ জুন ২০২৫ | প্রিন্ট | ৪৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে
রবিবার (৮ জুন) সন্ধ্যায় জেলা শহরের ছোটবাজারস্থ স্বপ্ন সুপারশপে চুরির ঘটনা ঘটে।
নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকার এক যুবক(৩৬) কে এসময় চুরি যাওয়া পণ্য সহ স্থানীয়রা আটক করলে স্বপ্ন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সে যুবককে ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে জানতে চাইলে স্বপ্ন সুপার শপের স্থানীয় ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী মিজানুর রহমান রিয়াদ প্রতিবেদককে রবিবার (৮ জুন) রাত ৮টা নাগাদ দেওয়া একান্ত স্বাক্ষাতকারে জানান, কোম্পানির নিয়ম অনুযায়ী পণ্য চুরি গেলে পণ্যটি উদ্ধার হলে আমাদের এবিষয়ে কোন অভিযোগ থাকে না। স্বপ্ন একটি ব্র্যান্ড, আমরা চাইনা কেউ কোন অসুবিধায় পড়ুক।
প্রসঙ্গত, চুরির দায়ে আটক ‘ফ’ অধ্যাক্ষর দিয়ে নামের শুরু হওয়া যুবক প্রতিবেদককে জানিয়েছে কিছুদিন পর সে যুবক বিদেশ চলে যাবে, সে আর এধরণের কাজ করবে না।
এবিষয়ে স্বপ্ন কর্তৃপক্ষের স্থানীয় কর্মকর্তারা জানান, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে বলা হয়েছে যুবককে ছেড়ে দিতে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com