শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন উন্নয়ন মূলক সংগঠন এর পরিচালক মো : জসিম মিয়া

সাব্বির অর্নব নালিতাবাড়ী প্রতিনিধি:   |   শুক্রবার, ২৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন উন্নয়ন মূলক সংগঠন এর পরিচালক মো : জসিম মিয়া
২০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন উন্নয়ন মূলক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জসিম মিয়া। ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন উন্নয়ন মূলক সংগঠন অত্র ইউনিয়ন কে দারিদ্র্য মুক্ত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অত্র সংগঠন। উন্নত এবং মডেল ইউনিয়ন গঠন করায় অত্র সংগঠনের মূল লক্ষ্য।

জসিম মিয়া বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।

তিনি বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি। পরিশেষে ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন উন্নয়ন মূলক সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com