শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো : ফজলুল হক দেলোয়ার

সাব্বির অর্নব   |   শনিবার, ২৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো : ফজলুল হক দেলোয়ার
২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো ফজলুল হক দেলোয়ার। তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তিনি আর বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে।

শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি। পরিশেষে ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের সকল জনগণ এর জন্য দোয়া কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com