মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ০৮ জুন ২০২৫ | প্রিন্ট | ২৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
০৭/০৬/২০২৫ দুপুরে যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে অত্র ইউনিটে কর্মরত পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সাথে সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পুলিশ লাইন্সে সকল পদমর্যাদার সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পদমর্যাদার সহকর্মীদের নিয়ে এক সাথে বসে দুপুরের খাবার গ্ৰহণ করেন।
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে (থানা, ক্যাম্প, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র) কর্মরত পুলিশ সদস্যরা তাদের স্ব স্ব ইউনিটে দুপুরে প্রীতিভোজে অংশ নেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় এ সকল আয়োজনের সার্বিক খোঁজ খবর নেন এবং ঈদ ছুটিতে না যেয়ে জনগণের জান ও মালের নিরাপত্তার জন্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে ত্যাগ স্বীকার করার জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম মহোদয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), যশোর, জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), যশোর, জনাব আল-নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার “নাভারণন” সার্কেল, যশোরসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com