শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পরিবহন ও চিকিৎসা সেবায় উন্নয়নের দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ইবি প্রতিনিধি:   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিবহন ও চিকিৎসা সেবায় উন্নয়নের দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি
২৭

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে উপাচার্য বারাবর চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২২ জুন) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ।

স্মারকলিপিতে উত্থাপিত চার দফা দাবিগুলো হলো:
১.বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের স্থায়ী সংস্কারের লক্ষ্যে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভার আয়োজন।
২. বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নতকরণ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সিট সার্বক্ষণিক সংরক্ষণের ব্যবস্থা।
৩. পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং চালক ও সহকারীদের নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা। ৪. পরিবহন সংকট নিরসনে জরুরিভিত্তিতে নতুন যানবাহন সংযোজন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব দাবির বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ শিক্ষাজীবন উপভোগ করতে পারবে।

এ বিষয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর মাহমুদ মন্ডল বলেন, সম্প্রতি কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রাশেদুল ইসলাম নিহত হয়েছে। এর আগে আমাদের বিভাগের মনিরুল ইসলাম নিহত হয়। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়। কিছুদিন আগে ক্যাম্পাসের বাস উল্টে প্রায় বিশের অধিক শিক্ষার্থী আহত হয়। এরই প্রেক্ষিতে আমরা আজ মাননীয় উপাচার্য বরাবর চার দফা দাবি পেশ করেছি। সেখানে প্রক্টর স্যার উপস্থিত ছিলেন। তিনি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত সমস্যাগুলো সমাধানের তাগিদ দেন। উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন খুব দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার্থীরা খুবই যৌক্তিক কিছু দাবি উত্থাপন করেছে৷ কয়েকদিন আগেও আরবি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী বাস -ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছে। এর আগেও এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। এ দাবি গুলো নিয়ে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com