শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পরীক্ষায় ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরীক্ষায় ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
১৬

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করেছে আব্দুল্লাহ আল নোমান নামে এক শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে।

আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের মো. জিল্লুর রহমান মন্ডলের বড় ছেলে। নোমান সাদুল্লাপুর সরকারি ডিগ্রী কলেজের (বিজ্ঞান) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফলাফল প্রকাশিত হওয়ার পর একটি কম্পিউটারের দোকানে গিয়ে নিজের ফলাফল দেখে নোমান। ফলাফলে পর্দাথ বিজ্ঞানের এক বিষয়ে ফেল করার বিষয়টি জানতে পারে। এরপর বাড়িতে এসে একটি ফাঁকা ঘরে গলায় ফাঁস দেয় নোমান। ঘটনার সময় নোমানের মা কিস্তি দিতে বাড়ির বাইরে যায়। এসময় তার বাবাও বাড়িতে ছিলেন না।

কিছুক্ষণ পরে বাবা ও মা বাড়িতে এসে নোমানকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক আশপাশের লোকজনের সহায়তায় নোমানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে আত্মহত্যা করে শিক্ষার্থী নোমান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com