শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার কার পাপের ফসল

পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে নবজাতকের মরদেহ উদ্ধার কার পাপের ফসল

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি বিল থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালেগাড়ী বিল এলাকায় ধান কাটতে গিয়ে স্থানীয় এক কৃষক বিলের পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে এলাকাবাসী বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (২০ মে) মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে,৬ নং ওয়ার্ড সদস্য সামিউল ইসলাম বাচ্চাটির মায়ের পরিচয় সনাক্ত করতে পেরেছে বলে আমাদের জানিয়েছেন তিনি বলেছেন আমার ওয়ার্ডের মন্জুর মেয়ে ফাতেমার বাচ্চা বলে আমি জানতে পেরেছি।তবে বাবা কে তা আমি জানতে পারিনি।

এদিকে এলাকাবাসী ক্ষিপ্ত হলে ফাতেমা এবং তার মেয়ে পালিয়ে যায়। কে বা কারা এই নিষ্পাপ নবজাতকের জন্মদাতা—তা নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া, গুঞ্জন ও নানা মুখরোচক আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com