শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতের র‍্যালী

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে জামায়াতের র‍্যালী

মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর রংপুর রোড বেলের ঘাট মোরে এক সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আমির মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাখায়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাংগঠনিক সেক্রেটারী ও গাইবান্ধা ৩ আসনের সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যাপক নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকার, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার, বরিশাল ইউনিয়ন আমীর মোঃ শামিম প্রধান সহ জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশি গরিব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা খোলা না থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে জোর আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com