শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে শিক্ষকের অপসারণে ছাত্রীদের বিক্ষোভ মিছিল

পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে শিক্ষকের অপসারণে ছাত্রীদের বিক্ষোভ মিছিল
১০

গাইবান্ধার পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বিএসসির বিরুদ্ধে ৭ ম শ্রেনীর প্রায় অর্ধশত ছাত্রীকে উত্তাক্ত ও হয়রানির অভিযোগ আজ ৮ সেপ্টেম্বর স্কুলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নিলে প্রায় ঘন্টা ব্যাপি যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ১ লা সেপ্টেম্বর রোববার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বি এম নকিবুল হাসানকে আহবায়ক যথাক্রমে ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছে।

অভিযোগে জানাযায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএসসি শহিদুল ইসলাম প্রতি নিয়ত ৭ম শ্রেনীর ক্লাসে ঢুকে ছাত্রীদের বিভিন্ন ভাবে যৌন হয়রানির করে আসছিলো।একই ঘটনায় এর আগে ও তাকে বিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করেছিলো কর্তৃপক্ষ। কিন্তু সময়ের ব্যবধানে তিনি চাকুরীতে যোগদান করে একই কাজ চলমান রেখেছে বলে ভুক্তভোগী ছাত্রীরা জানায়।

বিক্ষোভ কারী ছাত্রীরা অভিযোগ করে বলেন তদন্ত কমিটি তিন কার্য দিবসে প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও কোন এক অশুভ শক্তির কারণে দিতে গড়িমসি করছে বলে জানায়।

ছাত্রীরা বলেন দ্রুত তদন্ত রিপোর্ট প্রদান সহ দোষী শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে এর চেয়েও কঠোর থেকে কঠোর তম কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেয়া হবে বলে জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com