শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে স্মার্ট প্রি-পেইড মিটার লাগাতে বিলের কাগজে সিল দিয়েছে নেসকো

মোঃ লিমন মিয়া   |   শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে স্মার্ট প্রি-পেইড মিটার লাগাতে বিলের কাগজে সিল দিয়েছে নেসকো
১১

স্মার্ট প্রি-পেইড মিটার ব্যবহারে সাধারণ খেটে খাওয়া মানুষের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর বর্তমানে এমনিতেই যেন খরার উপর মরার ঘাঁ। চাল আনতে লবন ফুঁরায় তাতেই আবার ডিজিটাল থেকে স্মার্ট প্রি- পেইড মিটারে রুপান্তর করার যে পরিকল্পনা হাতে নিয়েছে পলাশবাড়ী নেসকো কোম্পানি তা কখনই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের আহবায়ক রবিউল ইসলাম লিয়াকত। তিনি আরো বলেন পলাশবাড়ীতে নিম্ন মধ্যে বিত্ত মানুষের বসবাস তারা কি ভাবে মাসের মধ্যে একাধিকবার টাকা রির্চাজ করবে।

এই মিটারে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। তাই কোন ভাবেই এ প্রকল্প পলাশবাড়ীতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রয়োজনে পলাশবাড়ী বাসীকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। অন্যদিকে ব্যবসায়ী মামুন মিয়া বলেন এখন সারা মাস বিদুৎ ব্যবহার করে মাসের শেষে বিল পরিশোধ করি। কিন্তুু প্রি- পেইড মিটার হলে তা করতে পারবো না।এমনকি মধ্য রাতে রির্চাজের টাকা শেষ হয়ে গেল! তখন আমাকে রির্চাজ না করা পর্যন্ত অন্ধকারেই থাকতে হবে।

গোয়ালপাড়ার রশিদ মিয়া বলেন বড়বড় বিভাগীয় শহরেই এখনও প্রি-পেইড মিটার বাস্তবায়ন করতে পারে নাই প্রযুক্তিগত নানা সমস্যার কারণে।আর পলাশবাড়ীতে কি করে সম্ভব। নাগরিক স্বার্থ সংরক্ষণের আহবায়ক মুশফিকুর রহমান মিলটন বলেন প্রি- পেইড মিটার ব্যবহারে অনেক প্রযুক্তিগত সমস্যা রয়েছে। যা পলাশবাড়ীবাসী কোনভাবেই মেনে নেবে না। তারপরও পলাশবাড়ীবাসীকে প্রি-পেইড মিটার চাপিয়ে দিতে চাইলে পলাশবাড়ীবাসী কঠোর কর্মসূচি ঘোষনা মধ্য দিয়ে তা প্রতিহত করবে। পলাশবাড়ীতে দায়িত্বরত নেসকো কম্পানির নির্বাহী প্রকৌশলী —–বলেন এ ব্যাপারে পলাশবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এবং স্মারক লিপি আমাকে দিয়েছেন। আমি উদ্ধোতন কর্মকর্তাকে বিষয়টি জানাবো। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com