শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ী পৌরশহরে যত্রতত্র ব্যানার ফেস্টুনে সয়লাব

  |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ী পৌরশহরে যত্রতত্র ব্যানার ফেস্টুনে সয়লাব
১৫

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে যত্রতত্র বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ব্যানার-ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায় পৌরসভার অনুমোদন না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার-ফেস্টুন রাস্তার দু’ধারে বা উপরে বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণভাবে টাঙিয়ে শহরের সৌন্দর্য বিনষ্ট করছে এছাড়াও বিজ্ঞাপনের জন্য মানুষের অকৃত্রিম বন্ধু গাছের বুকে পেরেক ঠুকে টাঙানো হচ্ছে ব্যানার, ফেস্টুন।

সড়কের পাশের গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বিজ্ঞাপনদাতাদের নিষ্ঠুরতার শিকার হচ্ছে। গাছে পেরেকবিদ্ধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগানোর ঘটনা দিন দিন বাড়ছে। এতে করে সড়কের পাশের গাছগুলো পড়েছে ঝুঁকির মুখে। এদিকে পৌরসভাও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

অবৈধ ব্যানার ফেস্টুন নিয়ন্ত্রণকল্পে প্রয়োজন আইনের যথাযত প্রয়োগ।এতে করে অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সচেতন পৌর বাসির অনেকেই।

এবিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ আল ইয়াসা রহমান তাপাদার এর দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com