শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ী সনি- হীরা দম্পতির প্রতারনায় নিঃস্ব শতশত পরিবার

স্টাফ রিপোর্টার   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ী সনি- হীরা দম্পতির প্রতারনায় নিঃস্ব শতশত পরিবার
১০

কখনো প্রথম আলোর রিপোর্টার, কখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,কখনো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, কখনো ব্যবসায়ী পরিচয় দিয়ে শতাধিক মানুষের নিকট হাতিয়ে নিয়েছেন প্রায় কয়েক কোটি টাকা। শুধু টাকা নয় হাতিয়ে নিয়েছেন কয়েক ভরি ওজনের সোনার গহনা।

এই কাজে তাকে সব সময় সহায়তা করে থাকে তার স্বামী সনি ইসলাম। প্রতারণার অভিযোগে ইতোমধ্যেই তার বিরুদ্ধে আদালতে দায়ের করা হয়েছে প্রায় এক ডজন মামলা।সম্প্রতি একটি মামলায় আদালত ওই নারীকে এক বছরের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদন্ড করেছে। পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের মৃত কদ্দুস মিয়ার কন্যা, ও সনি ইসলাম মন্ডলের স্ত্রী তাসলিমা হীরা। তাসলিমা এই কাজে সহায়তা করেন তার স্বামী সনি ইসলাম।

কি ভাবে প্রতারণা করেন এই নারী তথ্যানুসন্ধানে যানাযায়,সনি হীরার দাম্পত্য জীবনের অধিকাংশ সময় কেটেছে ভাড়া বাসায়।তবে ৩/৬মাসের বেশি একটি বাসায় তারা ভাড়া থাকেন না। যেখানে বাসা ভাড়া নেয় সেখানে প্রতিবেশি ভাড়াটিয়ার সাথে গড়ে তোলেন পারিবারিক সম্পর্ক।

এরপর বাসায় আসা যাওয়ার পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা,সোনার গয়নাসহ মুল্যবান জিনিস পত্র। পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী বলেন ভাড়া বাসা ও গভীর সম্পর্ক গড়ে তুলে তার কাছ থেকে দেড় ভড়ি স্বর্ন ও এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

দিচ্ছি দেবো বলে আর দিচ্ছে না। পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির দুর্গাপুর গ্রামের জাসাস নেতার নিকট থেকে চাকুরী দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন তিন লক্ষ টাকা। তিনি এই ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া ও উপজেলা বেতকাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিমুল এর নিকট থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক লক্ষ টাকা।

এ ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি বগুড়া জেলায় জনৈক্য ইউএনওর কাছে প্রথম আলোর গাইবান্ধা জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবি করেন।তার কথা বার্তা সন্দেহজনক হওয়ায় ওই ইউএনও তাকে পরদিন আসতে বললে সে অবস্থার বেগতিক দেখে পালিয়ে যায়।

এরইধারাবাহিকতায় পলাশবাড়ী পৌর শহরের এক সাংবাদিকের সাথে প্রতারণা করলে ওই সাংবাদিক আদালতে মামলা দায়ের করেন সম্প্রতি আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছেন। এদিকে আদালত কর্তৃক দন্ডিত হওয়ার পর থেকে পুলিশি গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে হীরা দম্পতি। পলাশবাড়ী থানা সুত্রে জানাযায় হীরাকে গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা ও নজরদারিতে রাখা হয়েছে শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com