শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু ও চিনিসহ চোরাকারবারি আটক

আসাদুজ্জামান তালুকদার:   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু ও চিনিসহ চোরাকারবারি আটক

নেত্রকোণার পাহাড়ি জনপদ দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকার  বালুঘাটে থাকা অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিলামে সেসব বালু বিক্রি করেন।

 সোমবার দুপুরে দূর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল বালুঘাটে সেনাবাহিনীর সার্জেন্ট দেবাশীষ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে অবৈধভাবে উত্তোলন করা বালু নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেন।

এসময় ছয়জন ব্যক্তি উন্মুক্ত নিলামে অংশগ্রহণ করেন। মো. শাহজাহান মিয়া নগদ ৫ লাখ ২৫ হাজার টাকা দিয়ে জব্দ করা বালু কিনে নেন।

এসময় সেনা টহল কমান্ডার উপস্থিত সবার উদ্দেশ্যে জানান, দেশের সম্পদ লুণ্ঠনকারীদের সেনাবাহিনী ছাড় দেবে না।

আরেক অভিযানে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ জন চোরাকারীকে আটক করেছে সেনাবাহিনী।  গত রবিবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের আত্রাখালী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই চিনি আটক করে সেনা সদস্যরা।

নেত্রকোণার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে‘র মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম রবিবার গভীর রাতে জেলার দুর্গাপুর উপজেলা আত্রাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

সোমবার আটকৃত চিনি ও চোরাকারীদের ৩১ বিজিবি‘র নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী। তবে চিনি চোরাকারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার জন্য আটককৃত চোরাকারবারিদের নাম প্রকাশ করেনি সেনাবাহিনী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com