শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পূর্বজোয়ারায় ‘অষ্টবিংশতী বুদ্ধ চৈত্য’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পূর্বজোয়ারায় ‘অষ্টবিংশতী বুদ্ধ চৈত্য’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
১৩

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্বজোয়ারায় ‘অষ্টবিংশতী বুদ্ধ চৈত্য’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জিনপাল ভিক্ষুর মহাস্থবির বরনোৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আমরা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারি। ‘অষ্টবিংশতী বুদ্ধ চৈত্য’ নির্মাণের উদ্যোগ একটি মহৎ কাজ, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে উঠবে।” তিনি আরও বলেন, চট্টগ্রামের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে ‘অষ্টবিংশতী বুদ্ধ চৈত্য’ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জ্ঞানসারথি অধ্যাপক জ্ঞারত্ন মহাস্থবির, ভদন্ত জিনপাল মহাস্থবির , মৈত্রীপাল ভিক্ষু , মুদিতাপাল মহাস্থবির, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি রুবেল বড়ুয়া, বাবু সুজন বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া, ভদন্ত সুগতপ্রিয় মহাস্থবির , ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথেরো, জ্ঞানসারথী অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাথেরো, ভদন্ত এল. ধর্মরত্ন মহাথেরো, ভদন্ত জগৎজ্যোতি মহাথেরো, বিদর্শনাচার্য ভদন্ত আর্যমিত্র মহাথেরো, ভদন্ত জ্ঞানলোক থেরো, ভদন্ত বিজয়ানন্দ থেরো, বাবু রুবেল বড়ুয়া, বাবু বিধান বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, অধ্যাপক ড. উপানন্দ মহাথেরো, ভদন্ত শ্রদ্ধাপাল মহাথেরো, ভদন্ত সুমনোজ্যোতি থেরো, ভদন্ত প্রিয়বোধি থেরো, ভদন্ত স্মৃতিবংশ থেরো, ভদন্ত অমৃতানন্দ থেরো, ভদন্ত মেত্তাবিহারী থেরো, ভদন্ত বোধিশ্রী থেরো, শান্তজ্যোতি থেরো।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com