আসাদুজ্জামান তালুকদার : | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের কুরিকুনিয়া গ্রামে বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭ টা নাগাদ এঘটনা ঘটে বলে জানান এ গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল (২৫)। এসময় তার ঘরে থাকা নগদ ২ লক্ষ ৭ হাজার টাকাও হামলাকারীরা নিয়ে যায় বলে জানান তিনি। কথা-কাটাকাটির জের ধরে প্রতিবেশী জুয়েল(৩০) পিতা: সিদ্দিকুর রহমান, সুজন(৫০) পিতা: আইনউদ্দিন, ইদ্রিস (৫০) পিতা: আইনউদ্দিন রামদা, শাবল, বাঁশসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আউয়ালের বসতভিটায় হামলা চালায় বলে জানা গেছে।
এবিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আমরা যথাযথ পদক্ষেপ নিব।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com