| বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ২৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ।
আমরা পলাশবাড়ী পৌরবাসী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমাদের এলাকার সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুল-এর বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি নিয়ম মেনে সম্পূর্ণ বৈধ উপায়ে পুকুর খনন করেছেন, যা পরিবেশ ও স্থানীয় অর্থনীতির জন্য উপকারী। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার এই বৈধ উদ্যোগকে ভূমি দস্যুতা বলে অপপ্রচার চালাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি একটি কুচক্রীমহলের সাজানো ষড়যন্ত্র, যার উদ্দেশ্য একজন জনপ্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করা।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই:
এই পুকুর খনন বৈধ,এটি কোনো অবৈধ দখল বা ভূমি দস্যুতার অংশ নয়,এটি স্থানীয় কৃষি ও পরিবেশের উন্নয়নের জন্যই করা হয়েছে,এই অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
আমরা সংশ্লিষ্ট প্রশাসন, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই, সত্য যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য। পাশাপাশি, এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
আমরা পলাশবাড়ী পৌরবাসী এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই এবং মিথ্যাচারকারীদের বিচারের আওতায় আনার দাবি করছি।
———-প্রতিবাদকারী——————-
পলাশবাড়ী থানা, পৌর, বিএনপি ও অঙ্গ
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com