শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রগতি লাইফ ইন্সুইরেন্স লি: আই.পি.এল-জবা প্রজেক্ট ফেনী সার্ভিস সেল অফিস উদ্ভোদন

ফেনী প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রগতি লাইফ ইন্সুইরেন্স লি: আই.পি.এল-জবা প্রজেক্ট ফেনী সার্ভিস সেল অফিস উদ্ভোদন

গত ১৬ অক্টোবর বুধবার দুপুরে প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর আই.পি.এল-জবা ফেনী সার্ভিস সেল অফিস উদ্ভোদন উপলক্ষে আই.পি.এল জবা(২২৭৩৭২) সংগঠনের আয়োজনে বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ডেপুটি জেনারেল মেনেজার মাঝারুল ইসলাম পাটোয়ারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো:জালালুল আজিম।

পবিত্র কোরান থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে আই.পি.এল জবা প্রকল্পের জি.এম সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রগতি লাইফ আই.পি.ল-জবা প্রকল্পের প্রধান আরিফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ইসমাইল জবিউল্লাহ, জি.এম কাজী আবুল কাশেম সহ আরো উপস্তিত ছিলেন জবা প্রজেক্ট ফেনী সেলের এ.জি.এম জহিরুল হক খান (সজিব), ব্রাঞ্চ মেনেজার নিজাম উদ্দিন, তাওহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, বিবি খাদিজা আক্তার, ইউনিট মেনেজার আব্দুর রহিম, আজিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে মো জলালুল আজিম বলেন উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশে বীমা বাধ্যতামূলক এবং এর সুফলও ভোগ করছে তারা। তাই সাধারণ মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের কে নিতে হবে। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বড় কিছু অর্জন করতে হলে বড় কিছুতে যুক্ত হতে হয়, প্রগতি লাইফ ইন্সুইরেন্স থেকে অনেক বড় কিছু অর্জন করা সম্ভব।

এরপর প্রধান অতিথির উদ্বোধনী ফিতা কাটার মধ্য দিয়ে প্রগতি লাইফ ইন্সুইরেন্স লি: এর আই.পি.এল-জবা ফেনী সার্ভিস সেল অফিস এর শুভ উদ্ভোদন ঘোষণা করার হয়। পরে লক্ষ্যমাত্রা অর্জন কারীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com