ফয়সাল আহমেদ ফাহিম (মুরাদনগর উপজেলা) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
সমাজের সকল সচেতন নাগরিকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হচ্ছে। গত ০২-০২-২০২৪ইং, রোজ: রবিবার, [মহিলার নাম: শারমিন আক্তার], যার ১২ বছরের সংসার এবং দুটি ছেলে সন্তান রয়েছে, সে সম্প্রতি নিজের স্বামী ও সন্তানদের ছেড়ে আশিকুর রহমান, পিতা: তৌহিদ মিয়া, ছোট ভাইয়ের নাম: মেহেদী হাসান(গ্রাম: সিলুমপুড়, থানা: মুরাদনগর, জেলা: কুমিল্লা, (সিলুমপুড় গ্রামের ছেলে) নামের এই আশিকুর রহমান এর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পালিয়ে গেছে। পালানোর সময় সে ১লক্ষ ৮০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণ সঙ্গে নিয়ে গেছে।

এই ঘটনাটি শুধুমাত্র একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই একটি সতর্কবার্তা! এ ধরনের প্রতারণামূলক কাজ পরিবার ও সামাজিক মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে। পরকীয়া, প্রতারণা, অর্থ ও স্বর্ণ আত্মসাৎ—এসব অনৈতিক কাজের কারণে বহু পরিবার আজ ভেঙে পড়ছে, সন্তানরা হচ্ছে অসহায়। এই পরকীয়া প্রেমের কারনে সন্তান গুলোর মা বেচে থেকেও সন্তান ২ জন এতিম হয়ে গেলো।
আমাদের সমাজে এ ধরনের প্রতারকদের অবস্থান নেই! আমরা সবাই একসাথে এগিয়ে এসে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। যদি কেউ এই আশিকুর রহমান ও [শারমিন আক্তার] সম্পর্কে কোনো তথ্য জানেন বা তাদের কোথাও দেখতে পান, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। মুরাদনগর থানায় জিডি করা আছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com