শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার পেলেন নোবিপ্রবির শিক্ষার্থী

মিলন হুসাইন,নোবিপ্রবি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধান উপদেষ্টার হাত থেকে পুরস্কার পেলেন নোবিপ্রবির শিক্ষার্থী
৯০

“মহান মে দিবস ও জাতীয় স্বাস্থ্য ও পেশাগত সেফটি দিবস ২০২৫” উপলক্ষে শ্রম মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ের প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী শামা জাবীন অর্পা।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত মূল্যায়নে শামার লেখা বিশেষভাবে প্রশংসিত হয় এবং তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন।

শামা জাবীন অর্পার এই অর্জনে নোবিপ্রবি পরিবারে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল , “শিক্ষার্থীদের এমন সফলতা আমাদের অনুপ্রাণিত করে। শামার এই কৃতিত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

সহপাঠীরা জানান, শামা জাবীন অর্পা বরাবরই লেখালেখিতে সক্রিয় এবং সমাজ সচেতন বিষয়ে তার গভীর আগ্রহ রয়েছে। শামার লেখনী যেমন বাস্তববাদী, তেমনি মানবিক চেতনায় উজ্জ্বল।

অভিব্যক্তি প্রকাশ করে শামা বলেন, “জাতীয় পর্যায়ে এমন একটি স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দেশের প্রধানের সঙ্গে সরাসরি কথা বলা, তাঁর সঙ্গে করমর্দন করা—এটা নিঃসন্দেহে আমার জীবনের একটি বড় অর্জন। শুরুতে মঞ্চে উঠতে গিয়ে একটু নার্ভাস লাগছিল, কিন্তু ড. ইউনুস স্যার আমাকে দেখে হাসিমুখে কথা বললেন—তাতেই আমার সব সংকোচ কেটে যায়। এই মুহূর্তটি আমার জীবনের এমন এক স্মৃতি, যেটি আমি যেন মনের ফ্রেমে বেঁধে রাখতে চাই।

তবে সবচেয়ে বড় প্রাপ্তি হলো—আমি আমার লেখার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরতে পেরেছি। সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com