আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের ৯ম গ্রেডে উন্নতিকরণের দাবীতে প্রধান উপদেষ্টা বরাবরে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মেহাম্মদ মোয়াজ্জেম আহম্মদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার সকালে গাইবান্ধায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসারগন এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ১৯৯৪ সাল হতে অদ্যবধি ১০ম গ্রেড রয়েছে। দীর্ঘ ৩০ বছর এই গ্রেডের উন্নতি না হওয়ায় তারা বৈষম্যের স্বীকার হয়েছে। তাই অবিলম্বে ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীত করনের দাবি জানানা হয়।
স্মারকলিপি প্রদান শেষে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি ফিরোজ কবির আকন্দ, সাধারন সম্পাদক আশিকুর রহমান, এটিএম সারোয়ার আলম সরকার, শহিদুল্লাহ, মামুনর রশিদ, খাইরুল ইসলাম, মোশারফ হোসেন, নিলুফা বেগম, ফেরদৌসি বেগম, তাহেরা নাজনীন, চয়নিকা,এশরাত জাহান নিতু প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের এই যৌক্তিক দাবি পুরন করা না হলে ঈদের পর কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com