তৌফিক আলম চৌধুরী: | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ২৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানোন্নয়ন ও তরুন দের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগে প্রতিষ্টিত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর বার্ষিক মিলনমেলা ও চড়ুইভাতি শুক্রবার বরকল ব্রিজ সংলগ্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ধরনের খেলাধুলা ও শিক্ষামূলক কর্মসূচির পাশাপাশি স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর সকল সদস্যদের জন্য নানান রকম ইভেন্টের ব্যবস্থা করা হয়।
উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর উপদেষ্টা পরিষদ এর সভাপতি, চক্ষু বিশেষজ্ঞ ড. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর ট্রাস্টি সেক্রেটারি ও ফ্রেন্ডস ফুডের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী আবুল কাশেম মোহাম্মদ ইউনুস, ফ্রোবেল একাডেমীর এডমিন আমজাদ হোসেন শিপন, মেরিনার আতিকুল্লাহ খাঁন, শিক্ষক হেফাজ উদ্দিন, সাংবাদিক রুবেল সহ স্বপ্নবিলাস বিদ্যানিকেতন সদস্য রবিউল, সৌরভ, তৌসিফ, সাইদ, সুকান্ত, নাবিলা, হালিমা, রোকসান, আদনান, আকিব সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে বক্তারা এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য এই ধরনের ভিন্নধর্মী প্রচেষ্টা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন, পাশাপাশি তরুনদের কে এই ধরনের সামাজিক ও মানবিক কাজে আরো বেশি করে সম্পৃক্ত হতে আহবান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com