নাসির উদ্দীন : | বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় নারী। গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসে।
বুধবার সকালে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেন।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার (২১) এর সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিংকি। ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন পিংকি। এক পর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে গতকাল ২ জুলাই মঙ্গলবার বিকালে পিংকিকে পাঠিয়ে দেয় এবং বলে তুমি আমার বন্ধুর সাথে যাও আমি আসছি। প্রেমিক বন্ধু সমর না আসলেও ঠিকই পিংকিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় সমরের বন্ধু।
মেয়েটির কান্না কাটি দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা একটি বাড়িতে রাখে।বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয়। বিএসএফ পরে তার পরিবারের হাতে হস্তান্তর করবেন বলে জানা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com