শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের নগরকান্দায় পাচারের সময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার

আব্দুস সালাম মোল্লা   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের নগরকান্দায় পাচারের সময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার
১৫

ফরিদপুরের নগরকান্দায় পাচারের সময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তালমা বাজার থেকে ৩০ বস্তা চাল পাচারের উদ্দেশ্য মহিলা রোড এলাকা থেকে সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ চালগুলো উদ্ধার করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তালমা বাজার থেকে ৩০ বস্তা চাল পাচারের উদ্দেশ্য মহিলা রোড বাজারে যাওয়ার পথে সরকারি চাউল দেখে স্থানীয় লোকজন আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশের সহযোগিতায় চালের বস্তা উদ্ধার করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছিল। পাচারের সময় ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তালমা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের চাল বলে জানতে পেরেছি। নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি( জিডি) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com