শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের  বটি দিয়ে নিজের গলা কেটেএক যুবকের আত্মহত্যা 

 ফরিদপুর জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের  বটি দিয়ে নিজের গলা কেটেএক যুবকের আত্মহত্যা 

ফরিদপুরের বোয়ালমারীতে বটি দিয়ে নিজের গলা কেটে নজরুল চৌধুরী নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে। নজরুল চৌধুরী (৩৫) ওই গ্রামের মৃত ছত্তার চৌধুরীর ছেলে।

তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অভাবের সংসারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।   উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জয়পাশা গ্রামের বাসিন্দা সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন। এর আগেও তিনি দুই থেকে তিনবার গলায় রশি নিয়েছিল। এবার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় পাঠান। শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com