শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে জামাল বিশ্বাস  নামের এক ভ্যানচালক নিহত

ফরিদপুর প্রতিনিধি:   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে জামাল বিশ্বাস  নামের এক ভ্যানচালক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে জামাল বিশ্বাস (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রবিবার (১৩ অক্টোবর) উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃত-নগর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃত-নগর গ্রামের ভ্যান চালক জামাল বিশ্বাস রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির ফ্রিজে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেয়। লাইন চেক করতে গিয়ে জামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, জামাল বিশ্বাসকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়। ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, পারিপার্শ্বিক অবস্থার পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় এটি দূর্ঘটনা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com