শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ
১৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।

এ ঘটনায় সোমবার ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, রবিবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com