শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের মোটর ওয়াক’র্স নেতার ৮৭লক্ষ্য টাকা আত্মসাত

আব্দুস সালাম মোল্লা   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের মোটর ওয়াক’র্স নেতার ৮৭লক্ষ্য টাকা  আত্মসাত
১০

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চার শ্রমিকনেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক তারা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির, ভাঙ্গা উপজেলা কমিটির সহসভাপতি আবুল কালাম মাতুব্বর, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ফাইজুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের জন্য ভাঙ্গার হাশামদিয়া মৌজার ৪৭২ নম্বর দাগের ভিটা ও দোকানের ১১ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। ওই জমির ওপর অবস্থিত অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ৯২ লাখ ৪৯ হাজার টাকার চেক দেওয়া হয় জুবায়ের জাকির, গোলাম নাসির, আবুল কালাম মাতুব্বর ও ফাইজুর রহমানের কাছে।

মোটর শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা শাখার সোনালী ব্যাংক হিসাবে ওই চেক জমা করার পর ২০২১ সালের ১৯ জুলাই দুটি চেকের মাধ্যমে ৮৭ লাখ টাকা তুলে নেন উল্লিখিত আসামিরা। মোটর ওয়ার্কার্স ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক ব্যাংক হিসাব পরিচালনায় অবশ্যই কোষাধ্যক্ষ যুক্ত থাকবেন।

তবে আসামিরা ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে কোষাধ্যক্ষকে বাদ দিয়েই ওই ব্যাংক হিসাব পরিচালনা করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওই চার জন আত্মগোপনে রয়েছেন। ফলে এই মামলার বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ‌বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com