শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরের সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ অসাধু ব্যবসায়ীকে ৫ শতটাকা জরিমানা

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা :   |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরের সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ অসাধু ব্যবসায়ীকে ৫ শতটাকা জরিমানা
১৫

ফরিদপুরের সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ করে মাছ ব্যবসায়ীকে ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার ৬টি লিল্লাবোর্ডিং, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি)  সকাল ৭ টা থেকে ৯.৩০ টা পর্যন্ত জাটকা ইলিশ রক্ষায় সদরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলার পিঁয়াজখালী বাজার ও কালিখোলা বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এ অভিযানে সদরপুর থানার এ,এস,আই মো. হিরু শেখসহ পুলিশ সদস্য ও বাজার কমিটির সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেন।

অভিযানে পিঁয়াজখালী বাজারের একজন খুচরা মাছ বিক্রেতাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ এর (ঙ) ধারায়  ৫০০ টাকা জরিমানা করা হয় এবং উভয় বাজার থেকে ৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

এ ব্যাপারে  উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, পদ্মা ও আড়িয়াল খাঁ নদে জাটকা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com