শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজারে মনিটরিং

আব্দুস সালাম মোল্লা   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে  বাজারে মনিটরিং
১৮

ফরিদপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ফরিদপুরের বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে বিশেষ টাস্কফোর্স টিম।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে বিশেষ টাস্কফোর্স টিম। সোমবার (৪ নভেম্বর) দুপুরে শহরের হাজী শরিয়তুল্লাহ বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

এসময় দাম বেশি নেওয়া, মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়ম পাওয়ায় ব্যবসায়ী হৃদয় শেখকে ৫ হাজার, হাফিজ মুন্সীকে ১ হাজার, মুরগি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদকে ২ হাজার, আলু ব্যবসায়ী বিনয় ঘোষকে ৫ হাজার, কবিরাজ ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও মিতা বাণিজ্যালয়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ প্রতিবেদককে বলেন দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় দোকানে মূল্য তালিকা না থাকা, বেশি দাম নেয়াসহ নানা অনিয়ম পাওয়ায় ৬ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। অনেক ব্যবসায়ীকে জরিমানা করা হচ্ছে। আবার অনেককে সতর্ক করা হচ্ছে। মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে সহকারী পরিচালক মো. সোহেল শেখ সময় সংবাদকে বলেন, ‘ক্রেতারা যাতে সঠিক মূল্যে পণ্য কিনতে পারে, সেদিকে খেয়াল রাখতেই বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা মূল্য বেশি নিয়ে থাকেন, তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছি আমরা। তিনি আরও জানান, বাজার মনিটরিং পরিচালনাকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ব্যবসায়ীকে সতর্কও করা হয়। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com