সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোললা: | রবিবার, ২০ জুলাই ২০২৫ | প্রিন্ট | ২০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলাও উপজেলা শাখার সদস্যদের অংশগ্রহণে সভাপতি নির্ধারণের এক মতবিনিময় ১৯ জুলাই সকাল ১০টায় জজ কোট পৌরমার্কেটের ৩য় তলায় বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার কার্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সদরপুর উপজেলা শাখার জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শিমুল তালুকদার।
সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মিঞা।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যগণ। জেলা শাখার সভাপতি কাউসার হোসেন অকাল মৃত্যুতে সভাপতি পতি শূন্য হওয়ায় সভাপতি নির্বাচনে নিজেদের মূল্যবান মতামত প্রদান করেন। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা সভায় বক্তব্য রাখেন:
বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস ছালাম মোল্লা,বাংলাদেশ প্রেস ক্লাব সালথা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান,মোঃ মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব কোতয়ালী উপজেলা শাখার সভাপতিওসাংবাদিক শাহজাহান শেখ,
সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সোবহান সৈকত বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান, সেচ্ছাসেবী গণমাধ্যম ও মানবাধিকার কর্মী. ড.মোঃ আলী আকবর হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লুৎফর রহমান, নগরকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদকওসাংবাদিক আবুল খায়ের, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদকওসাংবাদিক আফজাল হোসেন, দৈনিক কুমার পত্রিকার জেলা প্রতিনিধি, মোঃ মোয়াজ্জেম শিকদার
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ, তাদের মধ্যে উল্লেখযোগ্য:
মোঃ কাজী ইকরাম (আলিপুর), মোঃ জাকির হোসেন, মোঃ শাহিদ কাজী, মোঃ মুঞ্জুর রহমান, মোঃ এমএ কাইয়ুম, মোঃ রাজিব হোসেন, মোঃ শেখ হাসান, মোঃ নজরুল শেখ, মোঃ মামুন রহমান, মোঃ শেখ নয়ন, মোঃ জুবরাজ খান, মোঃ রেজাউল ইসলাম (বাবলু), মোঃ আব্দুর রহমান বিশ্বাস, মোঃ সাগর আহম্মেদ (দুলাল) প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা বক্তারা বলেন, বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা একজন সক্রিয়, দায়িত্ববান এবং গণমাধ্যমবান্ধব সভাপতি নির্বাচিত হলে সংগঠন আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com