শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
৬৯

মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)কে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মামলার নম্বর ৩৭, তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২২। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন মৃধা স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com