শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে সালথা লাউ চাষে আলামিন স্বাবলম্বী

আব্দুস সালাম মোল্লা   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে সালথা লাউ চাষে আলামিন স্বাবলম্বী
১০

ফরিদপুর জেলার মধ্যে সালথা উপজেলা একটি ব্যতিক্রম কৃষি নির্ভর এলাকা। সবসময় দুহাত ভরে কৃষিতে অবদান রাখে এই উপজেলা। পাট ও পেঁয়াজের রাজধানী খ্যাত হিসেবেও পরিচিত সালথা উপজেলা। এখানে মৌসুমে প্রায় ৯০ ভাগ জমিতে পাট ও পেঁয়াজের চাষ হয়। তবে সব কিছু ছাড়িয়ে লাউ ও সবজি চাষ করে চমক সৃষ্টি করেছে শিক্ষার্থী মো. আল আমিন শেখ।

গত কয়েক বছর যাবৎ লাউ, ধুন্দল, চন্দনি, পুইশাক ও অন্যান্য সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন আল আমিন। বিভিন্ন সবজি চাষ করলেও লাউ চাষে সাফল্য ধরা দেয় এ বছর তার। লাউ চাষ করে চমক সৃষ্টি করেছেন শিক্ষার্থী আল আমিন।

মো. আল আমীন শেখ (২৩) উপজেলার যদুনন্দী ইউপির জগন্নাথদী গ্রামের দক্ষিণপাড়ার লিটু শেখের ছেলে। তারা ২ ভাই ৩ বোন। সে সবার বড়। আল আমিন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করছেন। বাবা-মাসহ পরিবারের সবাই তাকে চাষাবাদে সাহায্য করেন।

চাষাবাদের কারণে আল আমিনের লেখাপড়ায় কোন সমস্যা হয় না। সবজি চাষে তিনি নিজেকে একদম পারফেক্ট মনে করেন। দেশ ও কৃষির প্রতি টান থেকেই আল আমিনের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা। মঙ্গলবার (২২ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, চলতি মৌসুমে আল আমিন প্রায় এক একর জমিতে লাউ চাষ করেন। সেখানে দুটি মাচা করছেন।

কাদা বৃষ্টির কথা মাথায় রেখে বেড পদ্ধতিতে কয়েক প্রজাতির হাইব্রিড জাতের লাউ গাছ রোপণ করা হয়েছে। মোট ১৩টি বেড রয়েছে, একটি চারা থেকে অন্যটির দূরত্ব প্রায় আড়াই ফুট। শতক প্রতি মাত্র ৫০০-৭০০ টাকা খরচ হয়েছে। ৪০-৪৫ দিন পর থেকে প্রায় প্রতিদিন লাউ সংগ্রহ করা যায়। লাউগাছ ৪ মাস পর্যন্ত ভালো ফলন দেয়। এর পরই ফলন কমতে থাকে।

এই জন্য ৪ মাস পর নতুন করে লাউ গাছ রোপণ বা অন্য কোন ফসলের চাষ করত হয়। লাউ সারা বছর চাষ করা যায়। তাই লাউ চাষকেই বেছে নিয়েছেন আল আমিন। সব খরচ বাদ দিয়ে আল আমিন এ বছর প্রায় ৫-৬ লাখ টাকা লাউ চাষে লাভ করবেন বলে ধারণা করছে। লাউয়ের বাগানেই কথা হয় আল আমিনের সঙ্গে।

আল আমিন জানান, আমি ঢাকায় ছোট্ট একটা চাকরি করতাম। শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে এসে চিকিৎসা নিতে থাকি। পাশাপাশি চিকিৎসার খরচ ও পরিবারের খরচ মেটাতে নিজেই চাষাবাদ শুরু করি। সবাই যেখানে পাট-পেঁয়াজ করে আমি সেখানে ভিন্ন কিছু করার পরিকল্পনা করি। আমার এক বড় ভাই আমাকে সেভাবেই পরিকল্পনা দেন।

তারই পরিকল্পনায় আমি গতবছর পরীক্ষামূলক লাউ চাষ করি। সেখানে আমি কিছুটা সাফল্য পেয়ে এবছর প্রায় ১ একর জমিতে লাউ চাষ করি। সব খরচ বাদ দিয়ে এবছর লাউ চাষে আমি প্রায় ৫-৬ লাখ টাকা আয় করতে পারব বলে আশা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com