শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর-৪-এ সৌজন্যের নজির: প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুল

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর-৪-এ সৌজন্যের নজির: প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুল
৮৬

ফরিদপুরে১৩ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ শেষ হতে না হতেই ফরিদপুর-৪ আসনে দেখা গেল বিরল রাজনৈতিক সৌজন্যের এক অনন্য দৃষ্টান্ত। নির্বাচনে বিজয়ী হয়ে উল্লাসে মেতে ওঠার পরিবর্তে নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ছুটে গেলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর বাড়িতে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থনে জয় লাভ করেন তিনি। নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সরোয়ার হোসেন-এর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে কুশল বিনিময় ও কোলাকুলির দৃশ্য স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। রাজনৈতিক বিভাজন ভুলে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এমন চিত্রকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

সৌজন্য সাক্ষাতে শহিদুল ইসলাম বাবুল বলেন, “নির্বাচন ছিল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। আমরা সবাই এই মাটির সন্তান। এলাকার উন্নয়নে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সরোয়ার হোসেন ভাই আমার বড় ভাই। তার পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি ফরিদপুর-৪ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।”

অন্যদিকে মো. সরোয়ার হোসেন বিজয়ী প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলাকার শান্তি ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের পর যেখানে উত্তেজনা বা সংঘাতের শঙ্কা থাকে, সেখানে এই সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ ফরিদপুরে স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনার প্রশংসা করছেন সাধারণ ভোটাররা। তাদের মতে, এমন সুস্থ রাজনৈতিক সংস্কৃতি দেশব্যাপী ছড়িয়ে পড়লে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এই বার্তা ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com