শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তাজিন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, সদরপুর থানা পুলিশ, সদরপুর সরকারি কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা।

অভিযান কলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকান করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২০০৯ এর ৮৯(২) ধারায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com