শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফেইক’ ছবি দিয়ে জবি ছাত্রলীগ নেতাকে হেনস্তার চেষ্টা

জাহিদ হাসান   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ২১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেইক’ ছবি দিয়ে জবি ছাত্রলীগ নেতাকে হেনস্তার চেষ্টা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকুর বলে দাবি করে প্রচারণা চালানো হচ্ছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ছবিটি আদৌ পিংকুর ছবি কি না তা নিয়ে প্রশ্ন উঠছে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

পিংকুর দাবি, ছবিটি তার নয়, পূর্ব শত্রতার জেরে তাকে হেয় প্রতিপন্ন করতে একটি বিশেষ মহল তার নাম জড়িয়ে একটি ফেইক ছবি দিয়ে এধরণের অপপ্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, একজন ব্যক্তি হাতে মোবাইল নিয়ে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় একটি সোফায় বসে আছেন।

তার সামনে থাকা ছোট টেবিলে মদের বোতল এবং একটি গ্লাসে মদ ঢেলে রাখা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে নিজেকে ভুক্তভোগী দাবি করে পিংকু বলেন, এই ছবিটি আমার নয় এবং ছবির ব্যক্তি আমি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছি। এটা ভুয়া। এটি বিশেষ মহল পূর্বশত্রুতার জেরে হেয় প্রতিপন্ন করতে আমার নাম জড়িয়ে একটি ফেইক ছবি দিয়ে এধরণের অপপ্রচারণা চালাচ্ছে। আমি দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, অঞ্জন চৌধুরী পিংকুকে তারা ভালো ও পরোপাকারী হিসেবে চেনেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো অসামাজিক কার্যকলাপের সঙ্গে তাকে জড়িত হতে দেখেননি। বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ছবিটি পিংকুর বলে প্রচার করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com