শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

এস.অমিত কুমার:   |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান মাসুদ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে ট্রাংক রোডের খাজুরিয়া আলাকসা হাসপাতাল এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের আশ্রাফ আলী ভুঁঞা বাডীর নুরুল হকের ছেলে ও ফেনী সরকারি কলেজের ডিগ্রীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে দুপুর ১টা দিকে ট্রাংক রোডের খাজুরিয়া এলাকা পার হওয়ার সময় ট্রাক ও সিএনজির ধাক্কায় মারাত্মক আহত হয় মাসুদ। পথচারীরা উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

নিহত আসাদুজ্জামানের ভাই ফিরোজ ভূঁইয়া জানান, ক্লাশ শেষে মোটরসাইকেল মেরামতের জন্য খাজুরিয়া গিয়েছিল সে। সেখানে প্রথমে সিএনজির ধাক্কা, পরে ট্রাক চাপায় মারা গেছেন। পরে জেলা সদর হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মৃতদেহ স্থানান্তর করে পুলিশ। ফেনী মডেল থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা জানান, গাড়ীগুলো পথচারীরা আটক করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com