শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফ্যাটিলিভার

এস এম নওশের:   |   শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্যাটিলিভার
১১

আমরা নিজের প্রিয়জন কে আদর করে ডাকি কলিজা। আবার গান গাই

সিনার মইধ্যে বাইন্ধি রাইখুম তুয়াঁরে
কলিজার ভিতর গাইত্থি রাইখুম তুয়াঁরে অ ননাইরে

অথচ নিজের কলিজা কেমন আছে সেই খবর কি রাখি??

আজকের দিনে আমাদের দেশে খুব কমন একটা সমস্যা হল ফ্যাটি লিভার ডিজিজ।বলা হয় যদি র‍্যান্ডমলি রাস্তা থেকে ধরে এনেও যদি ১০০ লোক কে আল্ট্রা সাউন্ড করা হয় অন্তত পক্ষে ৮০ জনের ই ফ্যাটি।লিভার ধরা পড়বে।

ফ্যাটি লিভার মানে হল আমাদের লিভার বা কলিজা ( যকৃত) এ চর্বি জমা।লিভার যখন অতিরিক্ত গ্লুকোজ কে মেটাবলিজম না শ্বসন করতে পারেনা সেটাই তখন অতিরিক্ত চর্বি হিসেবে লিভারে জমা হয় এবং খুব ধীরে ধীরে লিভার কে অকার্যকর করে দেয়।ফ্যাটি লিভার যার বেশি তার খাবার হজমে খুব সমস্যা হয়।আমাশয় পেট খারাপ কিম্বা জিয়ার্ডিয়াসিস লেগেই থাকে।
ফ্যাটি লিভার ঠেকাতে চিনিযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, এবং অতিরিক্ত তেল-মশলা এড়িয়ে চলা উচিত।
চিনিযুক্ত খাবার,সোডা, ক্যান্ডি, ডেজার্ট, চিনিযুক্ত জুস, চর্বিযুক্ত খাবার মাখন, ঘি, পনির, রেড মিট।

অতিরিক্ত তেল-মশলা
অতিরিক্ত তেল-মশলা খাওয়ার ফলে লিভারে মেদ জমে তা হল ‘নন-অ্যালকোহলিক’ ফ্যাটি লিভার

সফট ড্রিংক্স, ও সুইটেন্ড এনার্জি ড্রিংক্স, সয়াবিন রিফাইন্ড অয়েল,
চকোলেট-আইসক্রিম,
পিৎজা, পাস্তা ও বার্গার এসব গুলো পরিহার করুন।

ফ্যাটি লিভার ঠেকাতে কী করবেন

খাবারে এনিম্যাল সোর্স বা প্রানীজ প্রোটিনের চাইতে উদ্ভিজ্জ খাবারে মনোযোগ দিন।
ফল, শাকসবজি, গোটা শস্য, বাদাম, বীজ এবং লেবুগুলিকে অগ্রাধিকার দিন,চর্বিহীন মাংস বেছে নেওয়া উচিত।

পরিমিতভাবে ভাত খেতে পারেন, বিশেষ করে লাল চাল ব্রাউন রাইস বেছে নিন

লিভারের স্বাস্থ্যকে উন্নত করতে হলুদ, দুধের থিসল এবং ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড খেতে পারেন
ফ্যাটি লিভার নিয়ে সতর্ক না হলে লিভার সিরোসিসও হয়ে যেতে পারে। যা কিনা মারনঘাতি এক রোগ

সচেতন হোন ফ্যাটি লিভার থেকে বাচুঁন।

লেখক চিকিতসক
বারডেম জেনারেল হাসপাতাল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com