শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত দেশ, আনন্দ মিছিলে বিএনপি’র বক্তাগণ

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত দেশ, আনন্দ মিছিলে বিএনপি’র বক্তাগণ

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। শেখ হাসিনার জালিম সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ কেউ ভয়ে মুখ খুলতে পারেনি। জনগণ স্বাধীন দেশে আজ স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে।

ছাত্র-জনতার একদফা দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করায় মঙ্গলবার (৬ আগস্ট) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

দলীয় কার্যালয় চত্বরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, ইলিয়াস হোসেন, বিএনপি নেতা ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাড. মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম লিপন, ইউনুস আলী খান দুখু, তারেকুজ্জামান তারেকসহ আরও অনেকে।

এর আগে আনন্দ মিছিলটি গাইবান্ধা দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এতে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক নেতাকর্মীকে শান্ত থেকে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com