শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বইমেলায় আসছে প্রবাসী ডা.নাবিলের ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বইমেলায় আসছে প্রবাসী ডা.নাবিলের ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প
৯১

আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতাকে তুলে ধরেছে এমন একটি ব্যতিক্রমধর্মী বই আসছে অমর একুশে বইমেলায়। চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী।

এই বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে সহজ ও সাবলীল ভাষায়। লেখক নিজের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য, সংস্কৃতিগত পার্থক্য ও চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র পাঠকের সামনে উপস্থাপন করেছেন গল্পের ছলে।
বিশেষভাবে বইটিতে ইরানের সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, ভাষাগত চ্যালেঞ্জ, ক্লিনিক্যাল ট্রেনিং এবং রোগী ব্যবস্থাপনার দিকগুলো আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী দিক ও বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলনামূলক বিশ্লেষণও রয়েছে, যা আগ্রহী শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে কাজ করবে।
ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের সঞ্চালক লেখক কামরুজ্জামান নাবিল মনে করেন, বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটি উন্নত চিকিৎসা ব্যবস্থার ভেতর দিয়ে ডাক্তার হয়ে ওঠার গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। এই বইটি শুধু আত্মজীবনীমূলক নয়; বরং যারা বিদেশে মেডিকেল পড়াশোনা করতে চান, তাদের জন্য এটি একটি বাস্তবধর্মী গাইড হিসেবেও বিবেচিত হবে।

আসন্ন অমর একুশে বইমেলায় বাংলামেড প্রকাশনীর ৫৪৫ নং স্টলে পাওয়া যাবে বইটি। চিকিৎসা শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আগ্রহী পাঠকদের জন্য “ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প” হতে পারে এবারের বইমেলার একটি উল্লেখযোগ্য সংযোজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com