শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

রিয়াদ ইসলাম জলঢাকা   |   সোমবার, ১৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) বিকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জি. আর. সারোয়ার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, মেয়র নাসিব সাদিক হোসেন, থানা অফিসার্স ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার,ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান জাহেদ আলী, ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, ইউপি চেয়ারম্যান আবু তাহের, ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক প্রমুখ।

উদ্বোধনী খেলায় ধর্মপাল ইউনিয়ন ফুটবল একাদশ ও খুটামারা ইউনিয়ন ফুটবল একাদশ প্রতিযোগিতায় খেলেছে। খেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com