শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বটিয়াঘাটা পুলিশের কর্ম বৃত্তীয় অভিক্ষক মিছিল অনুষ্ঠিত

মোঃ ইমরান   |   বুধবার, ০৭ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বটিয়াঘাটা পুলিশের কর্ম বৃত্তীয় অভিক্ষক মিছিল অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ সহ থানার সকল অফিসার ও ফোর্স পুলিশ কর্ম বিরতি মিছিল প্রদর্শন করেন। থানার ভিতরে বিভিন্ন স্লোগান দেন। এসময় সকল পুলিশ সদস্য তাদের শহীদ সহকর্মীদের হত্যার প্রতিবাদে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের সহিত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ।

 

এসময় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবি, রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়রদের তাঁবেদারি না করা।   গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুণ্ন হয়েছে।

 

যার ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়েছে। এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছে এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মত পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের “অধস্তন কর্মচারী সংগঠন” মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com