শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছী উপ‌জেলা কৃষকদ‌লের সভাপ‌তি ও সাবেক তিন বারের ইউপি চেয়ারম‌্যা‌ন মুকুলের ই‌ন্তেকাল

সাগর হোসাইন   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছী উপ‌জেলা কৃষকদ‌লের সভাপ‌তি ও সাবেক তিন বারের ইউপি চেয়ারম‌্যা‌ন মুকুলের ই‌ন্তেকাল

নওগাঁর সবদলগাছী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপ‌জেলা কৃষকদ‌লের সভাপ‌তি গোলাম রব্বানী মুকুল চেয়ারম‌্যান ইন্তেকাল ক‌রে‌ছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৬৪ বছর। মৃত‌্যুকা‌লে তি‌নি স্ত্রী পুত্র ও ২ মে‌য়ে না‌তি নাতনী সহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন।

গোলাম রব্বানী মুকুল কোলা ইউ‌পির ৩ বারের সফল চেয়ারম‌্যান ছি‌লেন। মুকুল হিৃদ রোগ সহ বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌য়ে নওগাঁ সদর হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৬ টায় মৃত‌্যু বরণ ক‌রেন। বাদ আছর ভান্ডারপুর আ‌ক্কেলপুর নিজ গ্রা‌মে জানাজার নামাজ শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌বে।

তার জানাজায় উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি ও কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক ফজ‌লে হুদা বাবুল , উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক হা‌দি চৌধুরী টিপু , সি‌নিয়র সহ-সভাপ‌তি জা‌কির হো‌সেন চৌধুরী সহ উপ‌জেলা ও জেলা পর্যা‌য়ের বিএন‌পি ও তার অঙ্গসংগঠ‌নের নেতাকর্মী‌রা উপ‌স্থিত থাক‌বেন ব‌লে‌ বিএন‌পি দলীয় সুত্র নি‌শ্চিত ক‌রে‌ছে।

কোলা ইউ‌পির জনসাধারণ তা‌দের ৩ বা‌রের সফলচেয়ারম‌্যান ও প্রিয় বিএন‌পি নেতা‌কে হা‌রি‌য়ে শো‌কে মর্মাহত হ‌য়ে প‌রে‌ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com