শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছী মডেল প্রেসক্লাবে নতুন সদস্যদের কে ফুল দিয়ে বরণ

মোঃ সাগর হোসাইন (নওগাঁ) প্রতিনিধিঃ   |   শুক্রবার, ০২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছী মডেল প্রেসক্লাবে নতুন সদস্যদের কে ফুল দিয়ে বরণ

নওগাঁ জেলার কিছু গুণী ও অভিজ্ঞ সাংবাদিক যাদের হাতে গড়ে উঠবে এই সমাজের উন্নয়ন। এবং যাদের লেখায় ফুটে উঠবে সমাজের বিভিন্ন অপকর্ম ভালো, মন্দ ও সমাজের উন্নয়ন এবং টিকে থাকবে সাংবাদিকতার মূলধারা এমন কিছু সাংবাদিক বদলগাছী মডেল প্রেসক্লাবে যোগদান করায় তাদের ফুল দিয়ে বরণ করে বদলগাছী মডেল প্রেস ক্লাব জেলার বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন এর সভাপতিত্বে ও সম্পাদক আবু রায়হান লিটন এ-র সঞ্চালনায় প্রেসক্লাবের নতুন ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে জেলার কিছু প্রতিবাদী সাংবাদিককে নতন সদস্য হিসেবে ফুল দিয়ে বরণ করে বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সম্পাদক আবু রায়হান লিটন, ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন।

যোগদানকৃত নতুন সদস্যরা হলেন বাংলা টিভি ও জাতীয় দৈনিক আজকালের খবরের নওগাঁ জেলা প্রতিনিধি লেখক ও জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সহ-সভাপতি আশরাফুল ইসলাম (নয়ন), জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ও দৈনিক উত্তাল এবং চাঁপাই প্রেস এর স্টপ রিপোর্টার ও নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য এ,বি,এস রতন,
জাতীয় দৈনিক জনবানী এবং অনলাইন মর্নিং পোষ্টের নওগাঁ জেলা প্রতিনিধি এবং জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এর সদস্য মোঃ রকিব হোসেন,
অনলাইন মিডিয়া পত্রিকা দৈনিক উত্তর বঙ্গের সংবাদের স্টাফ রিপোর্টার মোঃ লিটন হোসেন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি শাহরিয়ার হাসান শাওন, দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট অনলাইন মিডিয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুবাস চন্দ্র,

দৈনিক মুক্ত সকাল পত্রিকা ও দৈনিক জবাবদিহি অনলাইন মিডিয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টাইমস বিডি অনলাইন মিডিয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ রুহল আমীন, জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম (হিমু)।

সভাপতি সমাপনী বক্তব্যের মধ্যে বলেন
বদলগাছী মডেল প্রেস ক্লাব তাদের লিখার মধ্যে দিয়ে সমাজের উন্নয়ন মূলক কাজ করে যাবে এবং আগামীতে বদলগাছী মডেল প্রেসক্লাব তাদের লিখার মধ্যে দিয়ে গণমাধ্যম হিসেবে সুন্দর একটি জায়গা ঘরে নিবে এই উপজেলার মানুষের হৃদয়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com