শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
৫৯

নওগাঁ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ৮৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারী দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ১ম দিন ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল। প্রথম দিনের উদ্বোধনী এবং সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, আমন্ত্রিত অতিথিগণ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০২৩ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com