চট্টগ্রাম প্রতিনিধি: | রবিবার, ০৬ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও বহিরাগত অপশক্তির হাত হতে সমিতিকে রক্ষা করা ও দ্রুত নির্মাণ কাজ সমাপ্ত করে সকল সদস্যদের দোকান বুঝিয়ে দিয়ে মার্কেট চালু করার দাবিতে সমিতির মার্কেট ভবনের সামনে সমিতির সাধারণ সদস্যদের উদ্যোগে রবিবার স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জনাব মো.শাহীন আহমেদ কবীর (সাবেক সংগঠনিক সম্পাদক হালিশহর বি এন পি, আব্দুল মজিদ পায়েল (সাবেক সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ,ছাত্রদল),বী র মুক্তিযোদ্ধা মো.গোলাম মোস্তাফা গাজী, মো.আনোয়ারুল কাফি মুন্না (আহবায়ক, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল), মো.রিয়াজ উদ্দিন মাসুম। এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির একাধিক সদস্যবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com