শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরগুনার বেতাগীতে পালিত হল সিডর দিবস

মো:সৌরব:   |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরগুনার বেতাগীতে পালিত হল সিডর দিবস

বরগুনার বেতাগীতে উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের অগ্রগতি, সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে ‘সিডর দিবস’ পালিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বেতাগী পৌরসভার ১ নং ওয়ার্ডের বিষখালী নদীর পাড়ে বেতাগী প্রেসক্লাবের আয়োজনে শোক র‌্যালি, নিহতদের স্মরণে নীরবতা পালন ও দোয়ানুষ্ঠানের মাধ্যমে এ দিবস পালন করা হয়।

প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুস সেবাহান, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, বেতাগী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবুল বাসার খান, দপ্তর সম্পাদক অলি আহমদ, শিশু সংগঠন এনসিটিএফ এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্না ও সদস্য আরিফ হাসান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গোটা উপকূল জুড়ে মানবিক বিপর্যয় নেমে এসে ছিলো। তাই ঘূর্ণিঝড় ও নিহতদের স্মরণে বছরে অন্তত একটিবার আলোচনা সভার আয়োজন এবং উপকূলের সুরক্ষা, সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানাই।’
বিষখালী নদীর তীরের উত্তর বেতাগী গ্রামের বাসিন্দা আব্দুস সোবাহান বলেন,‘ঘূর্নিঝড় সিডরের সেই রাতটির কথা মনে পড়লে ঘটনার বহু বছর পর আজও শিউরে উঠে ও কান্না আসে।

যতদিন বেচে থাকবেন, ততড়দিনই তাড়া করে বেড়াবে।’ শুধূ আব্দুর রবই নয়, সদর আলী, আব্দুর রব, আজমল হোসেন, মো: ইউনুছ, মো: আলআমিন, আ: জলিল সকলেরই একই অভিব্য্যক্তি কিছুতেই যেন ভোলা যায়না সিডরের ঐ সমকার স্মৃতি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com