শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বরিশালে পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

মো: সৌরব:   |   রবিবার, ০৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরিশালে পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে পরীক্ষার হলে সুমা আক্তার (১৭) নামে আত্মহত্যার চেষ্টাকারী এক এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুলাই) অমৃত লাল দে কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সুমা আক্তার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করলে কলেজ কর্তৃপক্ষ সকাল তাকে হাসপাতালে প্রেরণ করে।

সেখানে চিকিৎসকরা জানান, সে কীটনাশক জাতীয় কিছু পান করেছে। এ ব্যাপারে শেবাচিম মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অতনু বলেন, ওই শিক্ষার্থী কীটনাশক জাতীয় বিষপান করে। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু কেন সে কীটনাশক পান করেছে তার কারণ জানাতে পারেননি স্বজনরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com