শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বর্ণাঢ্য আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
২৪

“উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য সারাক্ষণ, স্মৃতিতে অমলিন থাকুক এই বিদায়ক্ষণ” এমন শুভকামনাকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে বিজ্ঞান-প্রযুক্তি প্রসারে নিরলস প্রচেষ্টা ও আর্তমানবতার সেবায় অসামান্য অবদান রাখায় মনিরামপুরের কৃতি সন্তান দেশের খ্যাতনামা নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান পিএইচডিকে সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার বিকেলে পৌরশহরের মনিরামপুর ফাজিল মাদরাসা মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব মনিরামপুর এই অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুস সবুবের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, ক্লাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গৌতম রায়, ক্লাবের নেতা অধ্যাপক নমিতা মন্ডল, অধ্যাপক মাহমুদুল ইমরান বাবুল, অধ্যাপক ফজলুর রহেমান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক সঞ্জয় সরকার, অধ্যাপক মোকলেছুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ ইকবাল হোসেনসহ আরো অনেকে। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাসনিম হাসান বর্ষা ও তৌকির আহমেদসহ কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে। তারা তাদের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

শিক্ষকদের পক্ষ থেকে মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফল করার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com