শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বর্ণাঢ্য আয়োজনে রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক পালিত

সুজন আলী,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজনে রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক পালিত
২৫

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে পালিত হচ্ছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাণীশংকৈল শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ১ মে সকাল ১০ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলার মোট ২২ টি বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের যৌথ অংশগ্রহণে র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিগ্রি কলেজে মাঠে গিয়ে শেষ হয়। পরে ওই মাঠেই ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের উপর বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, ,জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারী মাওলানা রজব আলী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,সাবেক সভাপতি মোবারক আলীসহ উপজেলার ২২ টি শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ বক্তব্য রাখেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের পৌর আমির মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস
বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান বকুল মজুমদার, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, যুবদল নেতা ইসাহাক আলী, মহিলা দলের সদস্য সচিব আনারকলি, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ ।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com